Friday, November 6

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চার হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকায় একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহগুলো নেপালে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে নিখোঁজের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে ত্রিশুলি-থ্রি এ জলবিদ্যুৎ প্রকল্পে উদ্ধার অভিযান ষষ্ঠ দিনের মতো স্থগিত রয়েছে। একইভাবে ত্রিশুলি-থ্রি বি প্রকল্পের অন্তত ১১৮ শ্রমিক এখনো নিখোঁজ।

ধসে পড়া সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা এবং বিরূপ আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারী ও ত্রাণকর্মীরা। ফলে একদিকে বাড়ছে নিখোঁজের সংখ্যা, অন্যদিকে ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

নেপালের চলমান এই ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1