Friday, November 6

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের বিরুদ্ধে কথিত অভিযানের ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। এতে মোট ৩৫ জন আসামি রয়েছেন।

তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গুরলেক জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে পরোয়ানা জারি করা হয়। মামলায় মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে।

Leave A Reply


Math Captcha
1 + 3 =