যুক্তরাজ্য প্রতিনিধি: পবিত্র ১০ মহররম তথা কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে রোববার (২৮ জুন) এক শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বক্তারা বলেন, পবিত্র মহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে। বিশেষ করে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ। তাই মহররম কোনো আনন্দ-উৎসবের মাস নয়; বরং শোক, আত্মত্যাগ, ধৈর্য ও আদর্শের শিক্ষা গ্রহণের মাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মুসলিম উম্মাহকে কারবালার আদর্শ অনুসরণ করে ঐক্য, মানবতা ও ইসলামের সঠিক শিক্ষা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাত, সাধারণ সম্পাদক শাহ আকরামুজ্জামান, মাফিকুল ইসলাম, মোশারফ হোসেন আজাদ, ড. রবিউল আলম, মাহমুদা আক্তার শেলী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ উদ্দিন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
শোক র্যালি শেষে কারবালার শহীদদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

