বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তের স্বার্থে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

