Friday, September 18

রাবি প্রতিনিধি,
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও আজন্ম দৃষ্টিহীন মো. শাকিল হোসেনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উপস্থিতিতে শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

এ সময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপক মোর্শেদ হাসান খান, রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শাকিল হোসেন নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামের অসচ্ছল পরিবারের সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দৃষ্টিহীনতা সত্ত্বেও মেধা ও উচ্চশিক্ষার আগ্রহে তিনি সফলভাবে শিক্ষাজীবন শেষ করেন।

তবে পড়াশোনা শেষ করার পর কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। এর আগে কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও দৃষ্টি সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নিয়োগ পাননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি শাকিলের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যোগ্যতা বিবেচনা করে তাকে চাকরিতে নিয়োগ দেয়।

নিয়োগপত্র প্রদান শেষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। শাকিল হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা সেই দায়বদ্ধতারই প্রতিফলন। তিনি শাকিলের কর্মজীবনের সাফল্য কামনা করেন।

Leave A Reply


Math Captcha
− 6 = 1