Monday, November 16

মাহফুজুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে অবস্থিত ‘অনুরাগ ফার্মেসি’ ও রেস্টুরেন্ট লক্ষ্য করে তিন রাউন্ড গু’লি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে রাষ্ট্রনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় এর আগে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা সেখানে এসে পরপর তিন রাউন্ড গু’লি চালায়। এতে ফার্মেসির কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা এক যুবক পিস্তল দিয়ে গু’লি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Leave A Reply


Math Captcha
+ 56 = 62