Monday, October 26

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া মো. আরিয়ান আহমেদ ইমরান (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি মো. আরিয়ান আহমেদ ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষী মো. পলাশ তাঁকে চিকিৎসার জন্য ২৬ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ৪০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত আরিয়ান আহমেদ ইমরান (২২) বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঠালতলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুস সালাম। বর্তমানে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, হাজতির অসুস্থ হয়ে পড়ার কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
6 + 1 =