Friday, September 18

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে অলআউট হয়েছে টাইগাররা। টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও শুরুতেই বিপর্যয়ে পড়ে। মাত্র ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারায় তারা। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরানোর পর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠান স্টার্ক।

মাত্র ২২ বলে ৫ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন এই অজি পেসার। শেষ পর্যন্ত ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়ে বাংলাদেশের ৬ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে মেডেন ছিল ৬টি।

৩৯ রানে নবম উইকেট পড়ার পর বাংলাদেশের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে তাইজুল ইসলাম হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা এড়ান। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন।

Leave A Reply


Math Captcha
− 6 = 3