বয়স ৪১ ছুঁয়েছে। যেখানে অনেক ফুটবলার ত্রিশের কোঠা পার হতেই বুটজোড়া তুলে রাখেন, সেখানে এখনো সমান তালে মাঠ মাতিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অবসর নিয়ে প্রশ্ন যেন পিছুই ছাড়ছে না পর্তুগিজ মহাতারকার।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবারও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় রোনালদোকে। তবে আগের মতোই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অন্য কারও চাপে নয়, নিজের সিদ্ধান্তেই ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

রোনালদো বলেন, “আমি যখন চাইব, তখনই থামব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন—এটাই কি আমার শেষ? সামনে কী হবে, সেটা দেখা যাবে। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচে ভালো খেলা এবং পরের রাউন্ডে ওঠার বিশ্বাস রাখা।”

আন্তর্জাতিক ফুটবল থেকে ঠিক কবে অবসর নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কিছু না বললেও একটি বিষয় পরিষ্কার করেছেন পর্তুগাল অধিনায়ক। বর্তমান আসরই যে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, সেটি নিশ্চিত করেছেন তিনি।

রোনালদো বলেন, “এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি সময়টা উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল (আজ) আমার শেষ ম্যাচ হবে না।”

সব মিলিয়ে, অবসর নিয়ে জল্পনা চললেও আপাতত ভবিষ্যৎ নয়, পুরো মনোযোগ দলের সাফল্যেই রাখতে চান পর্তুগিজ এই কিংবদন্তি।

Leave A Reply


Math Captcha
+ 88 = 96