বিদ্যুৎমন্ত্রীর প্রশ্ন

ডেস্ক নিউজ: শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আন্দোলনের প্রসঙ্গে আরও বলেন, এই বিষয়টিও আমরা দেখছি। কারও না কারও সন্তানই এসব করছে। শিক্ষামন্ত্রী একটা ভালো পরীক্ষা ব্যবস্থা চালু করতে চান, যাতে কেউ নকল করে পাস করতে না পারে এবং শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকে। এজন্য তিনি খারাপ হয়ে গেলেন? এখন নাকি তার পদত্যাগ করতে হবে।
বিদ্যুতের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামাঞ্চলে অধিকাংশ পরিবার ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। প্রান্তিক মানুষ যেন কষ্ট না পায়, সেটিই আমরা বিবেচনায় রেখেছি।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।
ঢাকা রিপোর্ট/ মিসবাহ্ উদ্দীন
