চট্টগ্রাম-এ চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত যুবককে একটি ভবনে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়দের দাবি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে জনতাকে সরিয়ে দেয়।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন

Leave A Reply


Math Captcha
8 + 1 =