মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়।

শিশু হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave A Reply


Math Captcha
2 + 3 =