ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় মানবতার রাজনীতিভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব (প্রতীক: আপেল)-এর মনোনীত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন—
বি-বাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা) আসনে ইঞ্জিনিয়ার শরীফ মৃধা,
বি-বাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ) আসনে মাঈনউদ্দিন,
বি-বাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনে শেখ হানিফ,
বি-বাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এডভোকেট রাফি উদ্দিন,
বি-বাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে মোহাম্মদ আশরাফুল হক,
এবং বি-বাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলা) আসনে মোঃ হাবিবুর রহমান

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ, জেলা নেতা নিজাম উদ্দিন, আজাদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, “নতুন জীবন, নতুন রাজনীতি—সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র। মানবতার রাজনীতির মাধ্যমেই নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।”

তারা আরও বলেন, প্রচলিত একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি পরিহার করে সর্বজনীন মানবতার রাজনীতির পথে এগোতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই’—এই দাবিতে আগামী নির্বাচনে আপেল প্রতীকে ভোট দিয়ে ইনসানিয়াত বিপ্লবকে সমর্থন জানানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।

Leave A Reply


Math Captcha
43 − 38 =