Friday, November 6

ঢাকা রিপোর্ট ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে তিনি জানান।

Leave A Reply


Math Captcha
77 + = 81