Saturday, November 14

মোঃ সাব্বির আহমেদ‌ | ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তসংলগ্ন নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের দেখা মিলেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন বাঘ দুটির ছবি ধারণ করেন।

জুবায়ের আল আমিন ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ছবি ধারণের পর বাঘ দুটি সীমান্তের ওপারে একটি চা বাগানে ঢুকে যায়। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় নাগর নদী পার হয়ে বাঘ দুটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে।

এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বাঘ দুটির অবস্থান নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

Leave A Reply


Math Captcha
88 − = 78