Sunday, November 1

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

রোববার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

ধাওয়া করে বোট আটক

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ডের একটি জাহাজ।

এ সময় সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ড সদস্যদের। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র এলাকায় বোটটি আটক করতে সক্ষম হয়।

বোটটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

আটক ব্যক্তিরা

এ ঘটনায় আটক নয়জন হলেন—মো. ফুরকান (৬০), আঃ সৈয়দ নূর (৩২), তৌফিক ইসলাম (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. ইকবাল হোসেন (৩৫), আঃ শাহজাহান (৪৪), আলাউদ্দিন (৪৪), মো. আব্বাস (৪৭) ও মো. রফিক আহমেদ (৬০)। তাঁদের বাড়ি চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের চকরিয়া ও লক্ষ্মীপুর এলাকায় বলে জানানো হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার ক

Leave A Reply


Math Captcha
14 − = 12