Saturday, October 31

নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পাঠ্যক্রমে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে অন্তর্ভুক্ত করছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে এ সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, মাদক প্রতিরোধে শুধু সরকারের একার পক্ষে কাজ করা যথেষ্ট নয়। এ জন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
75 − 72 =