Thursday, November 5

প্রেমিককে হত্যার অভিযোগে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শ্রদ্ধা দুবেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ানোর পর মঙ্গলবার নাগপুর থেকে তাকে, তার বোন রশ্মি দুবে ও গাড়িচালক দানিশকে গ্রেপ্তার করা হয়। পলাতক তিনজনের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌর একটি ফ্ল্যাট থেকে ব্যবসায়ী শিবা শর্মা রহস্যজনকভাবে নিচে পড়ে মারা যান। এ ঘটনায় শিবার পরিবার শ্রদ্ধা ও তার বোনের বিরুদ্ধে হত্যা ও ব্ল্যাকমেইলের অভিযোগ তোলে।

পুলিশ জানায়, ঘটনার পর শ্রদ্ধা, তার বোন রশ্মি ও গাড়িচালক দানিশ লখনৌ থেকে নেপালে পালিয়ে যান। পরে রায়বেরেলি ও আগ্রা হয়ে নাগপুরে আশ্রয় নেন। সেখান থেকে আবারও পালানোর পরিকল্পনা করছিলেন তারা। পরে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) ও নাগপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

নিহত শিবা শর্মা লখনৌতে বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক ছিলেন। তাঁর মৃত্যুর পর মা শ্রদ্ধা ও তাঁর বোনের বিরুদ্ধে হত্যার পাশাপাশি ব্ল্যাকমেইলের অভিযোগ আনেন।

পলাতক থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশ করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন শ্রদ্ধা। একটি ভিডিওতে তিনি বলেন, শিবা আত্মহত্যা করেছেন। তাঁর দাবি, শিবার সঙ্গে পরিচয় হয়েছিল মাত্র চার মাস আগে এবং শিবার মা তাঁকে পছন্দ করতেন না বলেই মিথ্যা অভিযোগ তুলেছেন।

তবে শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধা ও অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

Leave A Reply


Math Captcha
6 + 2 =