Friday, November 6

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুই মামলায় জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) হাইকোর্ট এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। রোববার হাইকোর্ট রাষ্ট্রদ্রোহ মামলাসহ দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

তবে মামলাগুলোর বিস্তারিত আদেশ ও জামিনের শর্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

Leave A Reply


Math Captcha
22 + = 26