মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকে সবসময় আন্দোলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও নিজেকে গর্বিত মনে করেন।
তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

