Saturday, November 28

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক যুবকের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির প্রায় ১১০টি খণ্ডিত অংশ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সান্তাহার ইউনিয়নের হেলালিয়া রেলস্টেশন থেকে মরদেহের এসব অংশ উদ্ধার করা হয়।

নিহত লিটন গাইবান্ধার সাঘাটা উপজেলা সদর এলাকার মৃত মোজাম্মেল হক মোজামের ছেলে।

জানা গেছে, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে সম্প্রতি দেশে ফিরেছিলেন লিটন। দেশে ফেরার অল্প কিছুদিনের মধ্যেই বিয়েও করেন তিনি। শুক্রবার ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ট্রেনে ওঠেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার ভোরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহের খণ্ডিত অংশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, শুক্রবার সকালে খবর পেয়ে তিনি হেলালিয়া রেলস্টেশনে যান। সেখানে প্ল্যাটফর্মের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহের খণ্ডিত অংশ সংগ্রহ করা হয়। ঘটনাস্থলে নিহতের একটি মোবাইল ফোনও পাওয়া গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, কীভাবে তাঁর এমন মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
36 − 27 =