Thursday, July 16
হাজী রফিকের ত্রাণ বিতরণ, ছবি: সৈয়দ আক্কাস উদ্দিন

সাতকানিয়া সংবাদদাতা: দূর্যোগ দুর্বিপাকে সবসময় সাতকানিয়ার মানুষের পাশে থাকেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাজী রফিকুল আলম।সম্প্রতি চট্টগ্রাম তথা সাতকানিয়ার ভয়াবহ বন্যায়ও শুরু থেকে বন্যার্তদের মাঝে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির এই নেতা।বুধবার সকালে সাতকানিয়া পৌরসভার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০০ পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন।জানা যায়, গত ১সপ্তাহে মোট ২দফায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ ছাড়াও ২হাজার পরিবারকে দিয়েছেন ত্রাণসামগ্রী। নগদ অর্থ ও ত্রাণ বিতরণের মাঝেই তিনি থেমে থাকেননি, কখনো নৌকা করে আবার কখনো মাথায় ছাতা দিয়ে পায়ে হেঁটে- পৌরসভার এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম।এদিকে পৌরসভার চরপাড়া এলাকার রুবেল বলেন- বন্যার শুরু থেকেই তিনি আমাদের খোঁজ খবর নিয়েছেন নিয়মিত। হাজী রফিকুল আলম রাজনীতির বাইরে গিয়েও দলমত নির্বিশেষে এই পৌরসভার আপামর জনতার আজীবন পাশে থেকে এসেছেন যেটা সর্বজন স্বীকৃত।তিনি আরো বলেন, তিনি একবার পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের দলীয় মেয়র প্রার্থীও ছিলেন।তখন তাকে সাবেক স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনী ইচ্ছে করেই নির্বাচনে হারিয়ে দেয়।আমরা চাচ্ছি, এবার যেহেতু জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছেন ফলে এই সাতকানিয়া পৌরসভায় তিনি আবারও প্রার্থী হবেন।

Leave A Reply


Math Captcha
16 − 6 =